ঢাকা | বঙ্গাব্দ

কেরানীগঞ্জে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের সহযোগী সংগঠনের নেতা গ্রেফতার

  • নিউজ প্রকাশের তারিখ : Nov 2, 2026 ইং
ছবির ক্যাপশন:

কেরানীগঞ্জ (ঢাকা) প্রতিনিধি: ঢাকার কেরানীগঞ্জে বিশেষ অভিযান চালিয়ে নিষিদ্ধ ঘোষিত সংগঠন বাংলাদেশ আওয়ামী লীগের একজন সক্রিয় সদস্যকে গ্রেফতার করেছে ঢাকা জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি দক্ষিণ)। রবিবার (১ নভেম্বর ২০২৬) সন্ধ্যা ৭টার দিকে কেরানীগঞ্জ মডেল থানাধীন শাক্তা এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

ঢাকা জেলা পুলিশের পুলিশ সুপার জনাব শামীমা পারভীনের নির্দেশনায় এবং অতিরিক্ত পুলিশ সুপার (জেলা গোয়েন্দা শাখা, ঢাকা) জনাব জাহিদুল ইসলাম খানের সহযোগিতায় জেলা গোয়েন্দা শাখা (দক্ষিণ)-এর অফিসার ইনচার্জ জনাব আশফাক রাগীব হাসানের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। অভিযানে এসআই (নিরস্ত্র) ইয়াকুব আলীসহ ডিবি পুলিশের একটি চৌকস দল অংশ নেয়।

গ্রেফতার ব্যক্তির নাম শাহে এমরান (৫৫)। তিনি কেরানীগঞ্জ মডেল থানার শাক্তা ইউনিয়নের আমানত বেপারী এলাকার বাসিন্দা। পুলিশ জানায়, তিনি বাংলাদেশ আওয়ামী লীগের সহযোগী সংগঠন জাতীয় শ্রমিক লীগ ঢাকা জেলা (দক্ষিণ)-এর সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছিলেন।

পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, গ্রেফতার শাহে এমরানের বিরুদ্ধে দক্ষিণ কেরানীগঞ্জ থানার মামলা নম্বর-৩৬, তারিখ ১০ জুন ২০২৬। মামলাটি সন্ত্রাসবিরোধী আইন, ২০০৯ (সংশোধনী ২০১৩)-এর ৬(১)(ক)-এর (ই)/(ঈ)/১০/১২/১৩ ধারায় দায়ের করা হয়েছে। পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য গ্রেফতার ব্যক্তিকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

নিউজটি আপডেট করেছেন : Khobor Sarakkhon

কমেন্ট বক্স