ঢাকা | বঙ্গাব্দ

খুলনার বটিয়াঘাটায় যুবদলের সাবেক নেতাকে গুলি, হাসপাতালে ভর্তি

  • নিউজ প্রকাশের তারিখ : Oct 28, 2026 ইং
ছবির ক্যাপশন:

​নিজস্ব প্রতিবেদক : খুলনার বটিয়াঘাটায় অজ্ঞাতনামা দুর্বৃত্তদের গুলিতে অহিদুল ইসলাম বাদল (৩৫) নামে যুবদলের এক সাবেক নেতা গুরুতর আহত হয়েছেন। মঙ্গলবার (২৭ অক্টোবর) সন্ধ্যা ৬টায় বটিয়াঘাটা থানাধীন ১নং জলমা ইউনিয়নের চক্রাখালী বাজার সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।

​আহত অহিদুল ইসলাম বাদল বটিয়াঘাটার তেঁতুলতলা গ্রামের আলতাফ হাওলাদারের ছেলে। তিনি ১নং জলমা ইউনিয়নের ৯নং ওয়ার্ড যুবদলের সাবেক সভাপতি এবং জলমা ইউনিয়ন বিএনপির সভাপতি পদপ্রার্থী ছিলেন। পুলিশ সূত্রে জানা গেছে, তার বিরুদ্ধে হত্যা মামলাসহ মোট আটটি মামলা রয়েছে।

​স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, বিকেল পৌনে ৬টার দিকে চক্রাখালী বাজার সংলগ্ন বাদশার দোকানের সামনে দাঁড়িয়ে ছিলেন অহিদুল। এ সময় মোটরসাইকেলযোগে একদল অজ্ঞাতনামা দুর্বৃত্ত এসে তাকে লক্ষ্য করে গুলি চালিয়ে দ্রুত পালিয়ে যায়। পরে স্থানীয় লোকজন গুলিবিদ্ধ অবস্থায় তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান।

​ঘটনার খবর পেয়ে বটিয়াঘাটা থানা পুলিশের একটি দল দ্রুত দুর্ঘটনাস্থল পরিদর্শন করেছে।

​বিষয়টি নিশ্চিত করে পুলিশ জানায়, ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত ও গ্রেফতারের লক্ষ্যে পুলিশের বিশেষ অভিযান শুরু হয়েছে। পাশাপাশি ঘটনার প্রকৃত কারণ উদ্ঘাটনে গোয়েন্দা নজরদারি জোরদার করা হয়েছে এবং এ বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।

নিউজটি আপডেট করেছেন : Khobor Sarakkhon

কমেন্ট বক্স