ঢাকা | বঙ্গাব্দ

মির্জা ফয়সাল আমীনকে অভিনন্দন জানালেন দিনাজপুর-২ আসনের এমপি পিনাক

  • নিউজ প্রকাশের তারিখ : Oct 31, 2026 ইং
ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে বিজয়ী মির্জা ফয়সাল আমীনকে অভিনন্দন জানিয়েছেন দিনাজপুর-২ আসনের সংসদ সদস্য সাদিক রিয়াজ চৌধুরী পিনাক। ছবির ক্যাপশন: ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে বিজয়ী মির্জা ফয়সাল আমীনকে অভিনন্দন জানিয়েছেন দিনাজপুর-২ আসনের সংসদ সদস্য সাদিক রিয়াজ চৌধুরী পিনাক।

মো. সেলিম রেজা, দিনাজপুর জেলা প্রতিনিধি:

ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে বিজয়ী বিএনপির প্রার্থী মির্জা ফয়সাল আমীনকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন দিনাজপুর-২ আসনের সংসদ সদস্য আলহাজ্ব সাদিক রিয়াজ চৌধুরী পিনাক।


বিরল পৌর বিএনপির সহসভাপতি আসাদুল হক হিরা ও দপ্তর সম্পাদক লুৎফর রহমান স্বাক্ষরিত এক যৌথ শুভেচ্ছাবার্তায় এ অভিনন্দন জানানো হয়।


অভিনন্দনবার্তায় সংসদ সদস্য সাদিক রিয়াজ চৌধুরী পিনাক বলেন, ঠাকুরগাঁও-১ আসনের জনগণের রায় গণতন্ত্র ও উন্নয়নের পক্ষে গুরুত্বপূর্ণ জনমত। মির্জা ফয়সাল আমীন একজন জনবান্ধব ও নিবেদিতপ্রাণ নেতা। আসনের সর্বস্তরের জনগণ তাঁর প্রতি যে আস্থা ও বিশ্বাস রেখেছেন, বিপুল ভোটের ব্যবধানে বিজয় তারই প্রতিফলন।


তিনি আরও আশা প্রকাশ করেন, নবনির্বাচিত সংসদ সদস্য মির্জা ফয়সাল আমীনের নেতৃত্বে ঠাকুরগাঁও-১ আসনের সার্বিক উন্নয়ন ও জনকল্যাণমূলক কর্মকাণ্ড আরও গতিশীল হবে।


শুভেচ্ছাবার্তায় সাদিক রিয়াজ চৌধুরী পিনাক নবনির্বাচিত সংসদ সদস্যের উত্তরোত্তর সাফল্য, সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করেন।


নিউজটি আপডেট করেছেন : Super Admin

কমেন্ট বক্স