ঢাকা | বঙ্গাব্দ

চলমান সংকট নিরসনে স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে গার্মেন্টস মালিক নেতাদের বৈঠক

  • নিউজ প্রকাশের তারিখ : Nov 2, 2026 ইং
ছবির ক্যাপশন:
পোশাক শ্রমিকদের চলমান আন্দোলন ও উদ্ভূত সংকট নিরসনে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের সঙ্গে বৈঠকে বসেছেন গার্মেন্টস মালিক নেতৃবৃন্দ।

সোমবার (২ নভেম্বর) সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে এ বৈঠক চলছে।

ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা নির্ধারণসহ কয়েকটি দাবিতে রোববার রাজধানীর মিরপুর, সাভার, আশুলিয়া ও গাজীপুরের বিভিন্ন এলাকায় আবারও সড়কে নামেন পোশাক শ্রমিকরা। 

এসময় মিরপুরে পুলিশের গাড়িতে আগুন দেওয়াসহ বিভিন্ন স্থানে সহিংসতার ঘটনা ঘটে।

 
গোয়েন্দা পুলিশ (ডিবি) বলছে, মিরপুরে পোশাক শ্রমিকদের সাধারণ আন্দোলনের আড়ালে নিষিদ্ধ ঘোষিত সংগঠনের আনুমানিক ১৫০ জন নেতাকর্মী পেছন থেকে উসকানি দিচ্ছিলেন। তাদের উসকানিতে আন্দোলনকে সহিংসতায় রূপ দেওয়ার চেষ্টা করা হয়।

সময় মতো পরিস্থিতি নিয়ন্ত্রণ করা না গেলে সহিংসতা আরও ব্যাপকভাবে ছড়িয়ে পড়ার আশঙ্কা ছিল বলে জানিয়েছে ডিবি।

নিউজটি আপডেট করেছেন : Khobor Sarakkhon

কমেন্ট বক্স