মো. আল-মাহফুজ শাওন, খুলনা প্রতিনিধি:
খুলনার ডুমুরিয়া উপজেলায় অভিযান চালিয়ে ৪ দশমিক ৫ লিটার বিদেশি মদসহ তিতাস আর্দ্য (৩০) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। উদ্ধার করা মদের আনুমানিক বাজারমূল্য ৩০ হাজার টাকা।
বৃহস্পতিবার (২৯ অক্টোবর) ডুমুরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) নেতৃত্বে উপজেলার শৈলগাতি গ্রামের গাবতলী শ্রী শ্রী কালী মন্দিরের পশ্চিম পাশে এ অভিযান পরিচালনা করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, অভিযানের সময় তিতাস আর্দ্যকে আটক করে তাঁর কাছে থাকা দুটি সাদা প্লাস্টিকের ব্যাগ তল্লাশি করা হয়। এ সময় ছয়টি কাচের বোতলে রাখা মোট ৪ দশমিক ৫ লিটার বিদেশি মদ উদ্ধার করা হয়। পরে মদগুলো জব্দ করা হয়।
গ্রেপ্তার তিতাস আর্দ্য শৈলগাতি গ্রামের মৃত দিলিপ আর্দ্যের ছেলে।
এ ঘটনায় তাঁর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে পুলিশ।
Super Admin