ঢাকা | বঙ্গাব্দ

হবিগঞ্জে কোয়ার্টারলি ডাটা রিভিউ সভা অনুষ্ঠিত

  • নিউজ প্রকাশের তারিখ : Oct 26, 2026 ইং
হবিগঞ্জ সিভিল সার্জন কার্যালয়ে কোয়ার্টারলি ডাটা রিভিউ সভায় স্বাস্থ্য বিভাগের কর্মকর্তা ও সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের প্রতিনিধিরা অংশ নেন। ছবির ক্যাপশন: হবিগঞ্জ সিভিল সার্জন কার্যালয়ে কোয়ার্টারলি ডাটা রিভিউ সভায় স্বাস্থ্য বিভাগের কর্মকর্তা ও সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের প্রতিনিধিরা অংশ নেন।

সারোয়ার নেওয়াজ শামীম | হবিগঞ্জ প্রতিনিধি

হবিগঞ্জে স্বাস্থ্যসেবা কার্যক্রমের তথ্য-উপাত্ত পর্যালোচনা, তথ্যের নির্ভুলতা নিশ্চিতকরণ এবং স্বাস্থ্যসেবার মানোন্নয়নের লক্ষ্যে কোয়ার্টারলি ডাটা রিভিউ সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২৬ অক্টোবর) হবিগঞ্জ সিভিল সার্জন কার্যালয়ের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন হবিগঞ্জের সিভিল সার্জন ডা. রত্নদীপ বিশ্বাস।

সভায় আরও উপস্থিত ছিলেন ২৫০ শয্যাবিশিষ্ট হবিগঞ্জ জেলা সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক, ডেপুটি সিভিল সার্জন, বিভিন্ন উপজেলার উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা, নার্সিং সুপারভাইজার, পরিসংখ্যানবিদসহ স্বাস্থ্য বিভাগের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীরা। এ ছাড়া MIHR Consortium, সীমান্তিক ও icddr,b-এর প্রতিনিধিরাও সভায় অংশ নেন।

সভায় স্বাস্থ্যসেবা কার্যক্রমের বিভিন্ন তথ্য-উপাত্ত পর্যালোচনা, ডাটার গুণগত মান উন্নয়ন এবং তথ্যের নির্ভুলতা ও নির্ভরযোগ্যতা নিশ্চিত করার বিষয়ে গুরুত্বারোপ করা হয়। পাশাপাশি তথ্যভিত্তিক পরিকল্পনা প্রণয়ন ও কার্যকর সিদ্ধান্ত গ্রহণের মাধ্যমে স্বাস্থ্যসেবার মানোন্নয়নের ওপর আলোচনা হয়।

Momentum Integrated Health Resilience Consortium-এর কারিগরি সহায়তায় আয়োজিত এ সভা স্বাস্থ্যসেবা কার্যক্রমের অগ্রগতি মূল্যায়ন, সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর মধ্যে সমন্বয় বৃদ্ধি এবং ভবিষ্যৎ কর্মপরিকল্পনা আরও কার্যকর করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করা হয়।

সভায় উপস্থিত কর্মকর্তারা বলেন, স্বাস্থ্যসেবার মানোন্নয়নে নির্ভুল তথ্য-উপাত্ত, কার্যকর সমন্বয় এবং তথ্যভিত্তিক সিদ্ধান্ত গ্রহণের বিকল্প নেই। এসব বিষয়ে গুরুত্ব দিলে স্বাস্থ্যসেবা কার্যক্রমের দুর্বলতা চিহ্নিত করা এবং সেবার মান উন্নয়নে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ সহজ হবে।


নিউজটি আপডেট করেছেন : Super Admin

কমেন্ট বক্স