ঢাকা | বঙ্গাব্দ

ময়মনসিংহে রেঞ্জ ডিআইজির পূজামণ্ডপ পরিদর্শন: সর্বোচ্চ নিরাপত্তা ও সম্প্রীতি বজায় রাখার প্রত্যয়

  • নিউজ প্রকাশের তারিখ : Oct 21, 2026 ইং
ছবির ক্যাপশন:

ময়মনসিংহ প্রতিনিধি:  ময়মনসিংহে শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্ণ ও আনন্দমুখর পরিবেশে উদযাপন নিশ্চিত করতে সদরের কোতোয়ালি থানা এলাকার বিভিন্ন পূজামণ্ডপের সার্বিক নিরাপত্তা ব্যবস্থা সরেজমিনে পরিদর্শন করেছেন ময়মনসিংহ রেঞ্জের ডিআইজি মোহাম্মদ জাহিদুল হাসান, বিপিএম-সেবা।
আজ সোমবার (১৯ অক্টোবর) পরিদর্শনকালে তিনি মণ্ডপগুলোর নিরাপত্তা ব্যবস্থাপনা গভীরভাবে পর্যবেক্ষণ করেন। পূজামণ্ডপে আগত দর্শনার্থী ও ভক্তদের সর্বোচ্চ নিরাপত্তা দিতে সেখানে মোতায়েন থাকা পুলিশ ও অন্যান্য আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের সর্বোচ্চ সতর্কাবস্থায় দায়িত্ব পালনের নির্দেশ দেন। একই সঙ্গে যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি দ্রুততার সঙ্গে মোকাবিলায় সার্বক্ষণিক প্রস্তুত থাকারও কড়া নির্দেশনা প্রদান করেন ডিআইজি।

পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দ ও সংশ্লিষ্টদের সাথে মতবিনিময়কালে রেঞ্জ ডিআইজি আশ্বস্ত করে বলেন, উৎসবমুখর পরিবেশে পূজা উদযাপনের জন্য পুলিশের পক্ষ থেকে নিশ্ছিদ্র নিরাপত্তা বলয় গড়ে তোলা হয়েছে।
পরিদর্শনকালে ময়মনসিংহ জেলার পুলিশ সুপার মোহাম্মদ কামরুল হাসানসহ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, স্থানীয় পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দ এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
পরিদর্শন শেষে ময়মনসিংহ রেঞ্জ পুলিশ জানায়, সাম্প্রদায়িক সম্প্রীতি ও সৌহার্দ্যপূর্ণ আবহ বজায় রেখে নির্বিঘ্নে শারদীয় দুর্গোৎসব সম্পন্ন করতে জেলা ও রেঞ্জ পুলিশ বদ্ধপরিকর।

নিউজটি আপডেট করেছেন : Khobor Sarakkhon

কমেন্ট বক্স