ঢাকা | বঙ্গাব্দ

ময়মনসিংহে শাপলা মহিলা সংস্থার সাংবাদিকদের সাথে সেমিনার

  • নিউজ প্রকাশের তারিখ : Oct 14, 2026 ইং
ছবির ক্যাপশন:
মো. মনিরুজ্জামান,ময়মনসিংহ ব্যুরো: ময়মনসিংহের শাপলা মহিলা সংস্থার আয়োজনে প্রজন্ম সোপান প্রজেক্টের আওতায় মিডিয়া অ্যাডভোকোসি সেমিনার অনুষ্ঠিত হয়েছে।  বুধবার (১৪ অক্টোবর) ফাউন্ডেশন প্রো ভিকটিম এর আর্থিক সহায়তায় শাপলা মহিলা সংস্থার হলরুমে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। 

পতিতাবৃত্তি পেশায় নিয়োজিত ঝুকিপূর্ণ নারী, শিশুদের অধিকার,নিরাপত্তা নিশ্চিত করা, প্রয়োজনীয় স্বাস্থ্য ব্যবস্থা ও আইনগত সেবা প্রাপ্তিতে সহযোগিতা করা অংশীজনকে সম্পৃক্ত করে একটি নিরাপদ ও সহায়ক পরিবেশ তৈরি করাই মূল উদ্দেশ্য। গত ছয় মাসে একাধিক সফলতার বিষয়ে আলোচনা করেন অতিথিবৃন্দ। অনুষ্ঠানে প্রজেক্ট ইমপ্লিমেন্টং অফিসার মোহাম্মদ মফিজুল হকের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহের উপ পরিচালক ডিডিএলজি উম্মে হাবীবা মীরা।

নিউজটি আপডেট করেছেন : Khobor Sarakkhon

কমেন্ট বক্স