ঢাকা | বঙ্গাব্দ

পিতা-পুত্রের একসঙ্গে ব্ল্যাক বেল্ট ১ম ড্যান অর্জন

  • নিউজ প্রকাশের তারিখ : Oct 8, 2026 ইং
ছবির ক্যাপশন:
বাংলাদেশ কারাতে ফেডারেশনের পরীক্ষায় বিরল সাফল্য নিবারণ চন্দ্র বিশ্বাস ও ৭ বছর ৫ মাসের নিগম বিশ্বাসের

হবিগঞ্জ প্রতিনিধি:
বাংলাদেশ কারাতে ফেডারেশনের অধীনে অনুষ্ঠিত সোতোকান কারাতের ব্ল্যাক বেল্ট ১ম ড্যান (ডিপ্লোমা) পরীক্ষায় একই সঙ্গে অংশ নিয়ে কৃতিত্বের সঙ্গে উত্তীর্ণ হয়েছেন পিতা ও পুত্র। ব্যতিক্রমী এই অর্জন করেছেন হবিগঞ্জ জেলা কারাতে একাডেমির দুই কারাতেকা নিবারণ চন্দ্র বিশ্বাস ও তাঁর পুত্র নিগম বিশ্বাস (পর্ব)।

গত ২৪ সেপ্টেম্বর ২০২৬ ঢাকায় অনুষ্ঠিত বাংলাদেশ কারাতে ফেডারেশনের সোতোকান কারাতের ব্ল্যাক বেল্ট ১ম ড্যান (ডিপ্লোমা) পরীক্ষা অনুষ্ঠিত হয়। এতে অংশ নিয়ে পিতা নিবারণ চন্দ্র বিশ্বাস ও তাঁর মাত্র ৭ বছর ৫ মাস ২৬ দিন বয়সী পুত্র নিগম বিশ্বাস (পর্ব) ব্ল্যাক বেল্ট ১ম ড্যান অর্জন করেন।

নিবারণ চন্দ্র বিশ্বাসের বাংলাদেশ কারাতে ফেডারেশন (BKF) রেজিস্ট্রেশন নাম্বর BKF 015506 এবং ব্ল্যাক বেল্ট নাম্বর D03847 অন্যদিকে তাঁর পুত্র নিগম বিশ্বাসের রেজিস্ট্রেশন নাম্বর BKF 015516 এবং ব্ল্যাক বেল্ট নাম্বর D03848

নিবারণ চন্দ্র বিশ্বাসের গ্রামের বাড়ি সুনামগঞ্জ জেলার ধর্মপাশা উপজেলার বাখরপুর গ্রামে। চাকরিজীবনের শুরুতে হবিগঞ্জে অবস্থানকালে তিনি তাঁর পুত্রকে নিয়ে হবিগঞ্জ জেলা কারাতে একাডেমিতে ভর্তি হন। দীর্ঘ প্রায় ৩–৪ বছর প্রধান কোচ সেন্সি মো. ফজলুল করিমের তত্ত্বাবধানে নিয়মিত কারাতে অনুশীলন করেন তাঁরা। পরবর্তীতে হবিগঞ্জ জেলা কারাতে একাডেমি থেকে বাংলাদেশ কারাতে ফেডারেশনের ড্যান পরীক্ষায় অংশগ্রহণ করে এই সাফল্য অর্জন করেন।

ব্যাংকের গুরুত্বপূর্ণ দায়িত্ব পালনের পাশাপাশি নিয়মিত কারাতে অনুশীলন চালিয়ে যাওয়া নিবারণ চন্দ্র বিশ্বাসের এই অর্জনকে বিশেষভাবে অনুপ্রেরণাদায়ক বলে মনে করছেন সংশ্লিষ্টরা। বর্তমানে তিনি প্রবাসী কল্যাণ ব্যাংক, গোবিন্দগঞ্জ শাখার ব্যবস্থাপক হিসেবে দায়িত্ব পালন করছেন।

এদিকে নিবারণ চন্দ্র বিশ্বাস ২০২৫–২৬ অর্থবছরে প্রবাসী কল্যাণ ব্যাংকের সিলেট অঞ্চলের শ্রেষ্ঠ ব্যবস্থাপক নির্বাচিত হয়েছেন। পেশাগত জীবনে সাফল্যের পাশাপাশি খেলাধুলা ও কারাতে চর্চায় তাঁর এই অর্জনকে ব্যতিক্রমী উদাহরণ হিসেবে দেখছেন অনেকে।

মাত্র ৭ বছরেই ব্ল্যাক বেল্ট ১ম ড্যান

নিবারণ চন্দ্র বিশ্বাসের ছেলে নিগম বিশ্বাস (পর্ব) মাত্র ৭ বছর ৫ মাস ২৬ দিন বয়সে ব্ল্যাক বেল্ট ১ম ড্যান অর্জন করে বিশেষ কৃতিত্বের পরিচয় দিয়েছে। এ বয়সে এমন অর্জন তাকে বাংলাদেশের সর্বকনিষ্ঠ ড্যান অর্জনকারীদের কাতারে নিয়ে এসেছে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।

এর আগেও নিগম বিশ্বাস কারাতের একাধিক জাতীয় ও আন্তর্জাতিক প্রতিযোগিতায় অংশ নিয়ে স্বর্ণপদক অর্জন করেছে।

  নিগম বিশ্বাস পর্ব  
" মাতৃছায়া কেজি এন্ড হাই স্কুল, হবিগঞ্জ এর
তৃতীয় শ্রেণির শিক্ষার্থী।

নিগমের মা ঝুমা রানী দাশ একজন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা। বাবা-মায়ের উৎসাহ ও সহযোগিতার পাশাপাশি নিয়মিত অনুশীলনের মাধ্যমেই নিগম এত অল্প বয়সে এই সাফল্য অর্জন করেছে।

বিশ্বসেরা রেফারি-জাজ হওয়ার স্বপ্ন

হবিগঞ্জ জেলা কারাতে একাডেমির প্রধান কোচ সেন্সি মো. ফজলুল করিম বলেন, নিগম বিশ্বাসের সামনে এখন আরও বড় লক্ষ্য রয়েছে। ধারাবাহিকভাবে একের পর এক ড্যান পরীক্ষা সম্পন্ন করে সর্বোচ্চ ড্যানের অধিকারী হওয়ার পাশাপাশি ভবিষ্যতে তাকে বিশ্বমানের কারাতে রেফারি ও জাজ হিসেবে গড়ে তোলাই তাঁদের স্বপ্ন।

তিনি বলেন, নিগম ভবিষ্যতে বিশ্বের বিভিন্ন দেশে কারাতে টুর্নামেন্টে রেফারি ও জাজ হিসেবে দায়িত্ব পালন করবে—এটাই তাঁদের প্রত্যাশা। এই স্বপ্ন পূরণে হবিগঞ্জবাসীসহ সিলেট বিভাগের সর্বস্তরের মানুষের দোয়া, আশীর্বাদ ও সহযোগিতা কামনা করেন তিনি।

পিতা-পুত্রের একসঙ্গে ব্ল্যাক বেল্ট ১ম ড্যান অর্জনের এই সাফল্যে হবিগঞ্জ জেলা কারাতে একাডেমি ও সংশ্লিষ্ট ক্রীড়াঙ্গনে আনন্দের সৃষ্টি হয়েছে। একই সঙ্গে এই অর্জন নতুন প্রজন্মকে কারাতে ও ক্রীড়াঙ্গনে উৎসাহিত করবে বলে প্রত্যাশা সংশ্লিষ্টদের।

নিউজটি আপডেট করেছেন : Super Admin

কমেন্ট বক্স