ঢাকা | বঙ্গাব্দ

ময়মনসিংহ পুলিশ লাইন্সে ব্যাডমিন্টন কোর্ট উদ্বোধন, খেলাধুলায় গুরুত্ব পুলিশ সুপারের

  • নিউজ প্রকাশের তারিখ : Oct 5, 2026 ইং
ছবির ক্যাপশন:

নিজস্ব প্রতিবেদক, ময়মনসিংহ:

পুলিশ সদস্যদের শারীরিক ও মানসিক সুস্থতা নিশ্চিত, কর্মদক্ষতা ও মনোবল বৃদ্ধির লক্ষ্যে ময়মনসিংহ জেলা পুলিশের উদ্যোগে পুলিশ লাইন্স মাঠে একটি আধুনিক ব্যাডমিন্টন কোর্ট উদ্বোধন করা হয়েছে।

রোববার (৪ অক্টোবর ২০২৬) রাত ৮টায় পুলিশ লাইন্স মাঠে আয়োজিত এক অনাড়ম্বর অনুষ্ঠানের মধ্য দিয়ে কোর্টটির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।

অনুষ্ঠানের শুরুতে জেলা পুলিশের পক্ষ থেকে ময়মনসিংহ জেলার পুলিশ সুপার মোহাম্মদ কামরুল হাসানকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়। পরে তিনি ফিতা কেটে ব্যাডমিন্টন কোর্টের উদ্বোধন করেন। উদ্বোধন শেষে পুলিশ সুপার নিজেই মাঠে নেমে সংক্ষিপ্ত ব্যাডমিন্টন খেলায় অংশ নেন।

উদ্বোধনী বক্তব্যে পুলিশ সুপার উপস্থিত সবাইকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়ে বলেন, সামাজিক ও ব্যক্তিগত জীবনে খেলাধুলার ভূমিকা অপরিসীম। নিয়মিত খেলাধুলা পুলিশ সদস্যদের দৈনন্দিন কর্মব্যস্ততার ক্লান্তি দূর করার পাশাপাশি শারীরিক ও মানসিক সুস্থতা বজায় রাখতে সহায়তা করে। একই সঙ্গে এটি পেশাগত মনোবল ও কর্মস্পৃহা আরও সুদৃঢ় করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

তিনি পুলিশ সদস্যদের কর্মব্যস্ততার পাশাপাশি নিয়মিত খেলাধুলা ও শরীরচর্চায় অংশ নেওয়ার ওপর গুরুত্বারোপ করেন।

অনুষ্ঠানে অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মোঃ আবদুল্লাহ্ আল-মামুনসহ ময়মনসিংহ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা এবং বিভিন্ন পদমর্যাদার পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।


নিউজটি আপডেট করেছেন : Super Admin

কমেন্ট বক্স