ঢাকা | বঙ্গাব্দ

ভালুকায় সেলুন ব্যবসায়ীকে ছুরিকাঘাতে হত্যা, প্রধান অভিযুক্ত গ্রেপ্তার

  • নিউজ প্রকাশের তারিখ : Oct 28, 2026 ইং
ভালুকার জমিরদিয়া এলাকায় ছুরিকাঘাতে সেলুন ব্যবসায়ী বরেন্দ্র মনিরিষি নিহত হওয়ার ঘটনায় অভিযুক্ত সাদ্দামকে গ্রেপ্তার করেছে পুলিশ। ছবির ক্যাপশন: ভালুকার জমিরদিয়া এলাকায় ছুরিকাঘাতে সেলুন ব্যবসায়ী বরেন্দ্র মনিরিষি নিহত হওয়ার ঘটনায় অভিযুক্ত সাদ্দামকে গ্রেপ্তার করেছে পুলিশ।

নিজস্ব প্রতিবেদক, ময়মনসিংহ:

ময়মনসিংহের ভালুকায় পূর্ববিরোধের জেরে বরেন্দ্র মনিরিষি (৪৩) নামে এক সেলুন ব্যবসায়ীকে ছুরিকাঘাতে হত্যার ঘটনা ঘটেছে। এ ঘটনায় অভিযুক্ত সাদ্দাম (২৬)-কে গ্রেপ্তার করেছে ভালুকা থানা পুলিশ।


মঙ্গলবার (২৭ অক্টোবর) বিকেল আনুমানিক ৫টা ২০ মিনিটে উপজেলার স্কয়ার মাস্টারবাড়ির জমিরদিয়া এলাকায় নোমান গেটসংলগ্ন নিহতের নিজস্ব সেলুনের সামনে এ ঘটনা ঘটে।


নিহত বরেন্দ্র মনিরিষি ময়মনসিংহের ধোবাউড়া উপজেলার ধোবাউয়া গ্রামের রঞ্জিত মনিরিষির ছেলে। তিনি জমিরদিয়া এলাকায় সেলুন ব্যবসা পরিচালনা করতেন।


স্থানীয় সূত্রে জানা গেছে, অভিযুক্ত সাদ্দাম নিহতের পূর্বপরিচিত ছিলেন। আর্থিক লেনদেনকে কেন্দ্র করে তাঁদের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল বলে জানা গেছে।


ঘটনার দিন বিকেলে বরেন্দ্র মনিরিষি নিজের সেলুনে অবস্থান করছিলেন। এ সময় সাদ্দাম ধারালো ছুরি দিয়ে তাঁর বুক, পিঠ, গলাসহ শরীরের বিভিন্ন স্থানে আঘাত করেন বলে অভিযোগ পাওয়া গেছে। এতে গুরুতর রক্তক্ষরণে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। ঘটনার পর অভিযুক্ত সেখান থেকে পালিয়ে যান।


খবর পেয়ে ভালুকা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)সহ পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি পরিদর্শন করে এবং স্থানীয়দের সঙ্গে কথা বলে ঘটনার বিষয়ে তথ্য সংগ্রহ করে।


পরে অভিযুক্তকে গ্রেপ্তারে অভিযান শুরু করে পুলিশ। অভিযানের ধারাবাহিকতায় একই দিন রাত আনুমানিক সাড়ে ৮টার দিকে জমিরদিয়া এলাকা থেকে সাদ্দামকে গ্রেপ্তার করা হয়।


গ্রেপ্তার সাদ্দাম জমিরদিয়া এলাকার বাসিন্দা। তাঁর বাবার নাম বাবুল। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলে জানা গেছে।

খবর সারাক্ষণ | ময়মনসিংহ


নিউজটি আপডেট করেছেন : Super Admin

কমেন্ট বক্স