ময়মনসিংহ প্রতিনিধি: ময়মনসিংহ পুলিশ লাইন্সের রিজার্ভ ইন্সপেক্টর (আরআই), পুলিশ পরিদর্শক (সশস্ত্র) মোঃ তারা মিয়ার বদলিজনিত প্রস্থান উপলক্ষে এক আবেগঘন পরিবেশে বিদায় সংবর্ধনা প্রদান করা হয়েছে।
মঙ্গলবার (২৭ অক্টোবর ২০২৬) পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলন কক্ষে অনাড়ম্বর অথচ আন্তরিকতাপূর্ণ এই সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করে জেলা পুলিশ প্রশাসন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ময়মনসিংহের পুলিশ সুপার মোহাম্মদ কামরুল হাসান।
এ সময় আরও উপস্থিত ছিলেন ময়মনসিংহের অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন, অতিরিক্ত পুলিশ সুপার মোঃ আশরাফুল করিমসহ জেলা পুলিশের ঊর্ধ্বতন ও বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাবৃন্দ।
সভাপতির বক্তব্যে পুলিশ সুপার মোহাম্মদ কামরুল হাসান বিদায়ী পুলিশ পরিদর্শক মোঃ তারা মিয়ার পেশাদারিত্ব, নিষ্ঠা ও কর্মদক্ষতার ভূয়সী প্রশংসা করেন। তিনি জেলা পুলিশের পক্ষ থেকে তার প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করে তার ব্যক্তিগত, পারিবারিক ও ভবিষ্যৎ পেশাগত জীবনের সর্বাঙ্গীন মঙ্গল এবং উত্তরোত্তর সাফল্য কামনা করেন।
অনুষ্ঠানের শেষভাগে বিদায়ী অতিথি মোঃ তারা মিয়ার হাতে জেলা পুলিশের পক্ষ থেকে সম্মাননা স্মারক ও শুভেচ্ছা উপহার তুলে দেওয়া হয়।