ঢাকা | বঙ্গাব্দ

শেরপুরে জেলা প্রশাসনের মাসিক রাজস্ব সভা অনুষ্ঠিত

  • নিউজ প্রকাশের তারিখ : Oct 26, 2026 ইং
ছবির ক্যাপশন:
শেরপুর প্রতিনিধি:  ভূমি উন্নয়ন কর আদায় জোরদার, খাস জমি পুনরুদ্ধার এবং ভূমিসেবায় স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার লক্ষ্যে শেরপুর জেলা প্রশাসনের উদ্যোগে মাসিক রাজস্ব সভা অনুষ্ঠিত হয়েছে। আজ রোববার (২৫ অক্টোবর) শেরপুর জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে অক্টোবর মাসের এই রাজস্ব সভা অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব করেন শেরপুরের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মিজ্ ফরিদা ইয়াসমিন। সভায় মাসিক ভূমি উন্নয়ন কর আদায়ের অগ্রগতি পর্যালোচনা, খাস জমি বন্দোবস্ত ও অবৈধ দখল থেকে পুনরুদ্ধার কার্যক্রম, সরকারি ভূমি যথাযথভাবে সংরক্ষণ এবং সামগ্রিক ভূমি ব্যবস্থাপনায় গতিশীলতা আনয়নসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক মিজ্ ফরিদা ইয়াসমিন সরকারি ভূমি রক্ষা ও রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা অর্জনের ওপর জোর দেন। একই সঙ্গে ভূমি ব্যবস্থাপনাকে আরও আধুনিক, কার্যকর ও জনবান্ধব করতে এবং সেবাগ্রহীতারা যাতে কোনো ধরনের হয়রানি ছাড়াই সেবা পান, তা নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীদের সমন্বিতভাবে কাজ করার কঠোর নির্দেশনা প্রদান করেন।
সভায় অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) সাইফুল ইসলাম কমল, জেলার সকল উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও), সহকারী কমিশনার (ভূমি), জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ এবং বিভিন্ন ইউনিয়ন ও উপজেলা ভূমি অফিসের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।

নিউজটি আপডেট করেছেন : Khobor Sarakkhon

কমেন্ট বক্স