ঢাকা | বঙ্গাব্দ

ঝালকাঠিতে ডেঙ্গু প্রতিরোধ অভিযানে ৪ মামলায় জরিমানা

  • নিউজ প্রকাশের তারিখ : Oct 24, 2026 ইং
ছবির ক্যাপশন:

ঝালকাঠি প্রতিনিধি: ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা নিশ্চিত করতে ঝালকাঠিতে দিনব্যাপী অভিযান পরিচালনা করেছে জেলা প্রশাসন। শনিবার (২৪ অক্টোবর) জেলার বিভিন্ন স্থানে পরিচালিত এ অভিযানে মোবাইল কোর্টের মাধ্যমে চারটি মামলায় পাঁচ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।

মন্ত্রিপরিষদ বিভাগের নির্দেশনায় চলমান ‘ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান-২০২৬’-এর অংশ হিসেবে র‍্যালি, লিফলেট বিতরণ, মশক নিধন, লার্ভিসাইড প্রয়োগ এবং সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান ও বাসাবাড়ির আশপাশে পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনা করা হয়।

জেলা প্রশাসক মোঃ মমিন উদ্দিন বিভিন্ন এলাকার কার্যক্রম পরিদর্শন করে পরিচ্ছন্নতা অভিযান জোরদার ও জনসচেতনতা বাড়াতে সংশ্লিষ্টদের নির্দেশনা দেন।

জেলা প্রশাসনের পক্ষ থেকে ডেঙ্গু প্রতিরোধে বাসাবাড়ি ও আশপাশ পরিষ্কার রাখা এবং কোথাও পানি জমতে না দেওয়ার জন্য নাগরিকদের প্রতি আহ্বান জানানো হয়েছে। ডেঙ্গুমুক্ত ও পরিচ্ছন্ন ঝালকাঠি গড়তে এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে।


নিউজটি আপডেট করেছেন : Khobor Sarakkhon

কমেন্ট বক্স