ঢাকা | বঙ্গাব্দ

ময়মনসিংহে এসআরবি-১৪-এর অভিযানে দুই বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার

  • নিউজ প্রকাশের তারিখ : Sep 27, 2026 ইং
ছবির ক্যাপশন:

নিজস্ব প্রতিবেদক: ময়মনসিংহে দুই বছরের সাজাপ্রাপ্ত ওয়ারেন্টভুক্ত এক পলাতক আসামিকে গ্রেপ্তার করেছে সদর কোম্পানি, এসআরবি-১৪।

এসআরবি-১৪ জানায়, দেশের আইন-শৃঙ্খলা রক্ষা, অপরাধ দমন এবং ওয়ারেন্টভুক্ত পলাতক আসামিদের গ্রেপ্তারে চলমান অভিযানের অংশ হিসেবে গোপন তথ্য ও তথ্যপ্রযুক্তির সহায়তায় শনিবার (২৬ সেপ্টেম্বর) রাত আনুমানিক ১১টা ১০ মিনিটে ময়মনসিংহ কোতোয়ালী থানার আকুয়া বোর্ডঘড় এলাকায় অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে ময়মনসিংহ কোতোয়ালী থানার মামলা নং-৪৬(১০)২০, জিআর-৮৪৫/২০, পেনাল কোডের ৩২৫ ধারার মামলায় দুই বছরের সাজাপ্রাপ্ত ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি শুভ (২৯)কে গ্রেপ্তার করা হয়। তিনি কিশোরগঞ্জ জেলার কোতোয়ালী থানার কাশর এলাকার বাসিন্দা এবং মো. রিয়াজ উদ্দিন ড্রাইভারের ছেলে।

এসআরবি-১৪ জানায়, গ্রেপ্তারের পর আসামিকে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য ময়মনসিংহ কোতোয়ালী থানায় হস্তান্তর করা হয়েছে।


নিউজটি আপডেট করেছেন : Super Admin

কমেন্ট বক্স