ঢাকা | বঙ্গাব্দ

ঝালকাঠির উন্নয়ন হতে হবে সমতার ভিত্তিতে: ড. জিয়াউদ্দিন হায়দার

  • নিউজ প্রকাশের তারিখ : Sep 17, 2026 ইং
ঝালকাঠি জেলা পরিষদ সভাকক্ষে ‘ঝালকাঠি জেলার উন্নয়ন ভাবনা’ শীর্ষক মতবিনিময় সভায় বক্তব্য দেন ড. এস এম জিয়াউদ্দিন হায়দার। ছবির ক্যাপশন: ঝালকাঠি জেলা পরিষদ সভাকক্ষে ‘ঝালকাঠি জেলার উন্নয়ন ভাবনা’ শীর্ষক মতবিনিময় সভায় বক্তব্য দেন ড. এস এম জিয়াউদ্দিন হায়দার।
ad728
মিজানুর রহমান মুবিন, ঝালকাঠি জেলা প্রতিনিধি:
উন্নয়ন হতে হবে সমতার ভিত্তিতে এবং এর সুফল সমাজের প্রতিটি মানুষের কাছে পৌঁছে দিতে হবে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর স্বাস্থ্যবিষয়ক বিশেষ সহকারী ড. এস এম জিয়াউদ্দিন হায়দার। তিনি বলেন, কাউকে পিছিয়ে রেখে প্রকৃত উন্নয়ন সম্ভব নয়। উন্নয়ন হতে হবে টেকসই ও দীর্ঘমেয়াদি, যাতে বর্তমান প্রজন্মের পাশাপাশি ভবিষ্যৎ প্রজন্মও এর সুফল ভোগ করতে পারে।

বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) দুপুরে ঝালকাঠি জেলা পরিষদ সভাকক্ষে জেলা পরিষদের আয়োজনে ‘ঝালকাঠি জেলার উন্নয়ন ভাবনা’ শীর্ষক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

জেলা পরিষদ প্রশাসক অ্যাডভোকেট মো. শাহাদাৎ হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মো. মমিন উদ্দিন, পুলিশ সুপার মেরিন সুলতানা, সিভিল সার্জন ডা. মোহাম্মদ হুমায়ুন কবীর, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা জুলিয়া সুকায়না, প্রেসক্লাব সভাপতি অ্যাডভোকেট আককাস সিকদার এবং রিপোর্টার্স ক্লাব ঝালকাঠির সভাপতি এ্যাড. মিজানুর রহমান মুবিন। এছাড়া সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, রাজনৈতিক দলের নেতৃবৃন্দ ও সাংবাদিকরা সভায় অংশ নেন।

ড. জিয়াউদ্দিন হায়দার বলেন, ঝালকাঠির উন্নয়ন পরিকল্পনা প্রণয়নের ক্ষেত্রে স্থানীয় মানুষের প্রয়োজন, সমস্যা ও সম্ভাবনাকে গুরুত্ব দিতে হবে। জেলার বিদ্যমান সমস্যাগুলো চিহ্নিত করে অগ্রাধিকার ভিত্তিতে সমাধানের উদ্যোগ নিতে হবে। শিক্ষা, স্বাস্থ্য, যোগাযোগ ও অবকাঠামোসহ প্রতিটি খাতের উন্নয়নকে সমন্বিতভাবে এগিয়ে নেওয়ার ওপর গুরুত্বারোপ করেন তিনি।

তিনি আরও বলেন, ঝালকাঠির সম্ভাবনাময় খাতগুলো চিহ্নিত করে সেগুলোকে যথাযথভাবে কাজে লাগাতে হবে। পর্যটন ও অর্থনৈতিক কর্মকাণ্ড সম্প্রসারণের মাধ্যমে নতুন কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করা সম্ভব। এতে মানুষের জীবনমান উন্নয়নের পাশাপাশি জেলার সামগ্রিক অর্থনীতিও আরও গতিশীল হবে।

এ জন্য সরকারি বিভিন্ন দপ্তরের মধ্যে সমন্বয় আরও জোরদার করার ওপর গুরুত্ব দিয়ে তিনি বলেন, পরিকল্পিত উদ্যোগ ও সমন্বিত কার্যক্রমের মাধ্যমে জেলার উন্নয়নকে আরও গতিশীল করা প্রয়োজন।

মতবিনিময় সভায় ঝালকাঠির সামগ্রিক উন্নয়ন পরিকল্পনা, সম্ভাবনা ও বিদ্যমান বিভিন্ন সমস্যা নিয়ে প্রশাসনের কর্মকর্তা, রাজনৈতিক দলের নেতৃবৃন্দ ও সাংবাদিক সংগঠনের প্রতিনিধিরা মতামত তুলে ধরেন।

সভায় শিক্ষা ও স্বাস্থ্যসেবার মানোন্নয়ন, যোগাযোগ ও অবকাঠামোগত উন্নয়ন, পর্যটন সম্ভাবনা কাজে লাগানো, কর্মসংস্থান সৃষ্টি এবং জেলার অর্থনৈতিক কর্মকাণ্ড সম্প্রসারণসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে 

নিউজটি আপডেট করেছেন : Super Admin

কমেন্ট বক্স