ঢাকা | বঙ্গাব্দ

নওগাঁর ধামইরহাটে আদিবাসী যুবকের অর্ধগলিত ঝুলন্ত মরদেহ উদ্ধার

  • নিউজ প্রকাশের তারিখ : Oct 31, 2026 ইং
নওগাঁর ধামইরহাটে নিজ বাড়ি থেকে পিটার জোসেফ তপ্নের অর্ধগলিত ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ছবির ক্যাপশন: নওগাঁর ধামইরহাটে নিজ বাড়ি থেকে পিটার জোসেফ তপ্নের অর্ধগলিত ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধি:

নওগাঁর ধামইরহাটে পিটার জোসেফ তপ্ন (৩০) নামে এক যুবকের অর্ধগলিত ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (৩০ অক্টোবর) রাত ৯টার দিকে উপজেলার পশ্চিম রূপনারায়ণপুর (নিকেশ্বর) এলাকার নিজ বাড়ির একটি কক্ষ থেকে মরদেহটি উদ্ধার করা হয়।


নিহত পিটার জোসেফ তপ্ন ওই এলাকার মৃত ডেভিড তপ্নের ছেলে।

নিহতের মা রাহেল তপ্ন জানান, তিনি জয়পুরহাটের পাঁচবিবি উপজেলায় চাকরি করেন। এ কারণে তাঁর ছেলে বাড়িতে একাই বসবাস করতেন। শুক্রবার সন্ধ্যায় বাড়িতে ফিরে তিনি ছেলেকে নিজ ঘরের তীরের সঙ্গে জিআই তার দিয়ে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। পরে স্থানীয়দের সহযোগিতায় পুলিশকে খবর দেন।


খবর পেয়ে ধামইরহাট থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করে। মরদেহ অর্ধগলিত অবস্থায় থাকায় ধারণা করা হচ্ছে, কয়েক দিন আগেই তাঁর মৃত্যু হয়েছে।


স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, নিহত যুবক আগে থেকে কিছুটা মানসিক সমস্যায় ভুগছিলেন। তবে তাঁর মৃত্যুর প্রকৃত কারণ এখনো নিশ্চিত হওয়া যায়নি। এটি আত্মহত্যা, নাকি এর পেছনে অন্য কোনো কারণ রয়েছে, তা খতিয়ে দেখা প্রয়োজন।


ধামইরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিন্টু রহমান জানান, খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে থানার হেফাজতে নিয়েছে। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।


নিউজটি আপডেট করেছেন : Super Admin

কমেন্ট বক্স