চুনারুঘাট প্রতিনিধি:
হবিগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য ও জাতীয় সংসদের নবনির্বাচিত হুইপ আলহাজ্ব জি কে গউছকে সংবর্ধনা দিয়েছে জামিউল কোরআন সুন্নী ফাউন্ডেশন।
সম্প্রতি তাঁর নিজ বাসভবনে আয়োজিত এ সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জামিউল কোরআন সুন্নী ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান, উস্তাদুল হুফফাজ হাফেজ ক্বারী মোহাম্মদ তোফাজ্জল হাসান হেলালসহ সংগঠনের অন্যান্য সদস্য।
অনুষ্ঠানে সংসদ সদস্য জি কে গউছের সঙ্গে ফাউন্ডেশনের সাংগঠনিক কার্যক্রম, ধর্মীয় মূল্যবোধ চর্চা এবং সামাজিক উন্নয়নসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা হয়।
এ সময় দেশের চলমান পরিস্থিতি মোকাবিলা এবং সমাজে শান্তি, শৃঙ্খলা ও সম্প্রীতি প্রতিষ্ঠায় আলেম-ওলামাদের ঐক্যবদ্ধভাবে কাজ করার ওপর গুরুত্বারোপ করা হয়। বক্তারা বলেন, আলেম-ওলামারা সম্মিলিতভাবে কাজ করলে সমাজে শান্তি-সম্প্রীতি প্রতিষ্ঠা এবং নৈতিক মূল্যবোধ বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারবেন।
অনুষ্ঠানে পারস্পরিক সহযোগিতা ও ঐক্যের মাধ্যমে ধর্মীয় ও সামাজিক উন্নয়নমূলক কর্মকাণ্ড এগিয়ে নেওয়ার প্রত্যয় ব্যক্ত করেন উপস্থিত ব্যক্তিরা।
Super Admin