ঢাকা | বঙ্গাব্দ

ভোলাহাট সীমান্তে ৯০ বোতল ফেনসিডিল জব্দ, অভিযান ৫৯ বিজিবির

  • নিউজ প্রকাশের তারিখ : Oct 22, 2026 ইং
ভোলাহাট সীমান্তে অভিযান চালিয়ে ৯০ বোতল ফেনসিডিল জব্দ করেছে মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি)। ছবির ক্যাপশন: ভোলাহাট সীমান্তে অভিযান চালিয়ে ৯০ বোতল ফেনসিডিল জব্দ করেছে মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি)।

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি: মাহিদুল ইসলাম ফরহাদ

চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট সীমান্তে অভিযান চালিয়ে মালিকবিহীন ৯০ বোতল ফেনসিডিল জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। জব্দকৃত মাদকের আনুমানিক মূল্য ৩৬ হাজার টাকা।


বিজিবি সূত্রে জানা যায়, ২১ অক্টোবর ২০২৬ তারিখে মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি)-এর চরধরমপুর বিওপির একটি বিশেষ টহল দল গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে। রাত ৮টা ৪৫ মিনিটে ভোলাহাট উপজেলার চরধরমপুর গ্রামের হান্নান নামের এক ব্যক্তির আমবাগানে এ অভিযান চালানো হয়। স্থানটি সীমান্ত পিলার ২০১/২২-এস থেকে আনুমানিক ৫০ গজ বাংলাদেশের অভ্যন্তরে অবস্থিত।


অভিযানকালে ওই আমবাগান থেকে মালিকবিহীন ৯০ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। জব্দ করা মাদকদ্রব্যের আনুমানিক সিজার মূল্য ৩৬ হাজার টাকা। এ ঘটনায় জব্দকৃত মাদকের বিষয়ে প্রচলিত আইন অনুযায়ী প্রয়োজনীয় কার্যক্রম গ্রহণ করা হচ্ছে বলে জানিয়েছে বিজিবি।


ঘটনার সত্যতা নিশ্চিত করে মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কাজী আল-আমিন অপু বলেন, দেশের যুবসমাজ ও ভবিষ্যৎ প্রজন্মকে মাদকের ভয়াবহতা থেকে রক্ষা করতে বিজিবি জিরো টলারেন্স নীতি অনুসরণ করে কাজ করছে। সীমান্ত দিয়ে সব ধরনের চোরাচালান ও মাদক প্রবেশ রোধে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।


সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালান প্রতিরোধে বিজিবির চলমান অভিযানের অংশ হিসেবে এ অভিযান পরিচালনা করা হয়।


নিউজটি আপডেট করেছেন : Super Admin

কমেন্ট বক্স