ঢাকা | বঙ্গাব্দ

পীরগঞ্জ সীমান্তে ৪২ বিজিবির অভিযান, ভারতীয় নেশাজাতীয় ১,০০০ ট্যাবলেট উদ্ধার

  • নিউজ প্রকাশের তারিখ : Oct 21, 2026 ইং
ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ সীমান্তে ৪২ বিজিবির অভিযানে উদ্ধার করা ভারতীয় নেশাজাতীয় ট্যাবলেট। ছবির ক্যাপশন: ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ সীমান্তে ৪২ বিজিবির অভিযানে উদ্ধার করা ভারতীয় নেশাজাতীয় ট্যাবলেট।

মোঃ সেলিম রেজা, দিনাজপুর জেলা প্রতিনিধি:

ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ সীমান্তে বিশেষ অভিযান চালিয়ে ভারতীয় নেশাজাতীয় ১ হাজার ট্যাবলেট উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। উদ্ধার করা ট্যাবলেটগুলোর আনুমানিক সিজার মূল্য ২ লাখ টাকা।

বুধবার (২১ অক্টোবর ২০২৬) দিবাগত রাতে দিনাজপুর ব্যাটালিয়ন (৪২ বিজিবি)-এর অধীনস্থ ফকিরগঞ্জ বিওপির সদস্যরা সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ঠাকুরগাঁও জেলার পীরগঞ্জ উপজেলার সীমান্তবর্তী এলাকায় রাতব্যাপী চোরাচালানবিরোধী বিশেষ অভিযান পরিচালনা করেন। এ সময় মালিকবিহীন অবস্থায় ১ হাজার পিস ভারতীয় নেশাজাতীয় ট্যাবলেট উদ্ধার করা হয়।

বিজিবি সূত্রে জানা যায়, উদ্ধার করা ট্যাবলেটগুলোর সিজার মূল্য ২ লাখ টাকা। এ ঘটনায় উদ্ধার করা মালামালের বিষয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে। একই সঙ্গে পালিয়ে যাওয়া সংশ্লিষ্ট ব্যক্তিদের শনাক্ত করতে গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে।

দিনাজপুর ব্যাটালিয়ন (৪২ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এম এম জিল্লুর রহমান জানান, দেশের সীমান্ত সুরক্ষা নিশ্চিত করা এবং মাদক ও চোরাচালানমুক্ত সীমান্ত গড়ে তুলতে বিজিবি অঙ্গীকারবদ্ধ। সীমান্ত অপরাধ দমনে ভবিষ্যতেও বিশেষ অভিযান ও গোয়েন্দা নজরদারি জোরদার করা হবে।

বিজিবি সীমান্ত সুরক্ষার পাশাপাশি মাদক, চোরাচালান, মানব পাচার ও অস্ত্র পাচারসহ বিভিন্ন আন্তঃসীমান্ত অপরাধ প্রতিরোধে নিয়মিত অভিযান পরিচালনা করে আসছে। পীরগঞ্জ সীমান্তে ট্যাবলেট উদ্ধারের এ ঘটনায় সংশ্লিষ্ট ব্যক্তিদের শনাক্ত ও আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম চলমান রয়েছে।


নিউজটি আপডেট করেছেন : Super Admin

কমেন্ট বক্স