ঢাকা | বঙ্গাব্দ

মধুপুরে দুর্গাপূজার নিরাপত্তায় এসআরবি-১৪-এর প্রেস ব্রিফিং, নজরে ৩৩৫০ মণ্ডপ

  • নিউজ প্রকাশের তারিখ : Oct 19, 2026 ইং
মধুপুরের জলছত্র হরিসভা মন্দিরের পূজামণ্ডপ প্রাঙ্গণে দুর্গাপূজার নিরাপত্তা নিয়ে প্রেস ব্রিফিং করেন এসআরবি-১৪-এর অধিনায়ক অতিরিক্ত ডিআইজি মু. মাসুদুর রানা। ছবির ক্যাপশন: মধুপুরের জলছত্র হরিসভা মন্দিরের পূজামণ্ডপ প্রাঙ্গণে দুর্গাপূজার নিরাপত্তা নিয়ে প্রেস ব্রিফিং করেন এসআরবি-১৪-এর অধিনায়ক অতিরিক্ত ডিআইজি মু. মাসুদুর রানা।

আঃ হামিদ, মধুপুর (টাঙ্গাইল) প্রতিনিধি:

শারদীয় দুর্গাপূজা নির্বিঘ্নে উদযাপন এবং পূজামণ্ডপের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে টাঙ্গাইলের মধুপুরে প্রেস ব্রিফিং করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-১৪। এ সময় ময়মনসিংহ অঞ্চলের ছয় জেলাসহ সংশ্লিষ্ট বিভিন্ন এলাকায় মোট ৩ হাজার ৩৫০টি পূজামণ্ডপের নিরাপত্তাব্যবস্থা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।


রোববার (১৮ অক্টোবর) সন্ধ্যায় মধুপুর উপজেলার অরণখোলা ইউনিয়নের জলছত্র হরিসভা মন্দিরের পূজামণ্ডপ প্রাঙ্গণে এ প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয়।


প্রেস ব্রিফিংয়ে বক্তব্য দেন এসআরবি-১৪-এর অধিনায়ক অতিরিক্ত ডিআইজি মু. মাসুদুর রানা। তিনি জানান, ময়মনসিংহ অঞ্চলের টাঙ্গাইল, ময়মনসিংহ, শেরপুর, জামালপুর, নেত্রকোনা ও কিশোরগঞ্জ—এই ছয় জেলাসহ কুড়িগ্রাম, রৌমারী ও রাজিবপুর এলাকায় মোট ৩ হাজার ৩৫০টি পূজামণ্ডপের নিরাপত্তার বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হচ্ছে।


এরই অংশ হিসেবে মধুপুর উপজেলার ৬০টি পূজামণ্ডপ পরিদর্শনের কার্যক্রম হাতে নেওয়া হয়েছে। এ কার্যক্রমের অংশ হিসেবে জলছত্র হরিসভা মন্দিরের পূজামণ্ডপ পরিদর্শন করা হয়। এ সময় পূজামণ্ডপের নিরাপত্তাব্যবস্থা, আইনশৃঙ্খলা পরিস্থিতি এবং নির্বিঘ্নে পূজা উদযাপনের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন এসআরবি-১৪-এর অধিনায়ক।


প্রেস ব্রিফিংয়ে আরও উপস্থিত ছিলেন এসআরবি টাঙ্গাইলের কমান্ডার ইফতেখার হোসেন, মধুপুর উপজেলা পূজা উদযাপন ফ্রন্টের আহ্বায়ক বিকাশ চন্দ্র ঘোষসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা।


শারদীয় দুর্গোৎসব শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে নিরাপত্তাব্যবস্থা পর্যালোচনা ও পূজামণ্ডপ পরিদর্শনের এ উদ্যোগ নেওয়া হয়েছে।



নিউজটি আপডেট করেছেন : Super Admin

কমেন্ট বক্স