ঢাকা | বঙ্গাব্দ

জামালপুর জেলা ডিবিতে নতুন মাইক্রোবাস, চাবি হস্তান্তর করলেন ডিআইজি জাহিদুল হাসান

  • নিউজ প্রকাশের তারিখ : Oct 19, 2026 ইং
জামালপুর জেলা ডিবির নতুন মাইক্রোবাসের চাবি হস্তান্তর করছেন ময়মনসিংহ রেঞ্জের ডিআইজি জাহিদুল হাসান, বিপিএম (সেবা)। ছবির ক্যাপশন: জামালপুর জেলা ডিবির নতুন মাইক্রোবাসের চাবি হস্তান্তর করছেন ময়মনসিংহ রেঞ্জের ডিআইজি জাহিদুল হাসান, বিপিএম (সেবা)।

জামালপুর প্রতিনিধি: জামালপুর জেলা গোয়েন্দা শাখার (ডিবি) বহরে নতুন একটি মাইক্রোবাস যুক্ত হয়েছে। জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ, অপরাধ দমন এবং পুলিশি কার্যক্রম আরও গতিশীল করতে এ যানবাহন সংযোজন করা হয়েছে।


সোমবার (১৯ অক্টোবর ২০২৬) এক আনুষ্ঠানিক আয়োজনের মাধ্যমে জামালপুর জেলা ডিবির অফিসার ইনচার্জের (ওসি) কাছে নতুন মাইক্রোবাসের চাবি হস্তান্তর করেন ময়মনসিংহ রেঞ্জের উপমহাপরিদর্শক (ডিআইজি) জাহিদুল হাসান, বিপিএম (সেবা)।

অনুষ্ঠানে ডিআইজি জাহিদুল হাসান বলেন, জেলার অপরাধ দমন, মাদক নির্মূল এবং সাইবার অপরাধসহ মাঠপর্যায়ে নজরদারি জোরদারে আধুনিক যানবাহনের ভূমিকা গুরুত্বপূর্ণ। নতুন গাড়িটি যুক্ত হওয়ায় ডিবি পুলিশের অভিযান পরিচালনা ও জরুরি পরিস্থিতিতে দ্রুত সাড়া দেওয়ার সক্ষমতা বাড়বে।


পুলিশ সূত্রে জানা গেছে, নতুন যানবাহনটি যুক্ত হওয়ায় জেলার প্রত্যন্ত ও দুর্গম এলাকায় অভিযান পরিচালনা, জরুরি সাড়া প্রদান, নিয়মিত রাতের টহল এবং সার্বিক নজরদারি কার্যক্রম আরও গতিশীল হবে। পাশাপাশি সংবেদনশীল পরিস্থিতিতে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আইনশৃঙ্খলা রক্ষায় কাজ করা সহজ হবে।


চাবি হস্তান্তর অনুষ্ঠানে জামালপুর জেলার পুলিশ সুপার মোছাঃ ফারহানা ইয়াসমিনসহ জেলা পুলিশের বিভিন্ন পর্যায়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।


নিউজটি আপডেট করেছেন : Super Admin

কমেন্ট বক্স