ঢাকা | বঙ্গাব্দ

বিভাগীয় পদোন্নতি পরীক্ষা-২০২৬-এর ‘প্যারেড পরীক্ষা’ অনুষ্ঠিত

  • নিউজ প্রকাশের তারিখ : Oct 14, 2026 ইং
ছবির ক্যাপশন:

মোঃ সেলিম রেজা,দিনাজপুর :  বুধবার (১৪ অক্টোবর ২০২৬ খ্রি.) দিনাজপুর জেলা পুলিশের অধস্তন কর্মকর্তা ও কর্মচারীদের বিভাগীয় পদোন্নতি পরীক্ষা-২০২৬ এর অংশ হিসেবে দিনাজপুর পুলিশ লাইন্স প্যারেড গ্রাউন্ডে ‘প্যারেড পরীক্ষা’ অনুষ্ঠিত হয়। নায়েক/কনস্টেবল হতে এএসআই (নিরস্ত্র) এবং এএসআই (নিরস্ত্র) হতে এসআই (নিরস্ত্র) পদে পদোন্নতির লক্ষ্যে আয়োজিত এ পরীক্ষায় অংশগ্রহণকারীদের শারীরিক সক্ষমতা, শৃঙ্খলা, নেতৃত্বগুণ ও পেশাগত দক্ষতা মূল্যায়ন করা হয়।

বিভাগীয় পদোন্নতি পরীক্ষা বোর্ডের সভাপতি হিসেবে উপস্থিত থেকে পরীক্ষা কার্যক্রম পরিচালনা করেন দিনাজপুর জেলার পুলিশ সুপার মোঃ জেদান আল মুসা, পিপিএম মহোদয়।

এ সময় বিভাগীয় পদোন্নতি পরীক্ষা বোর্ডের সদস্য হিসেবে উপস্থিত ছিলেন মোঃ আনোয়ার হোসেন, বিপিএম-সেবা, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্), দিনাজপুর; মোহাম্মদ আব্দুল হাই সরকার, সহকারী পুলিশ সুপার, পীরগঞ্জ সার্কেল, ঠাকুরগাঁও এবং মোঃ হাবিবুর রহমান, আরআই, পুলিশ লাইন্স, দিনাজপুর।

নিউজটি আপডেট করেছেন : Khobor Sarakkhon

কমেন্ট বক্স