জাহাঙ্গীর আলম, ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি
ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে ২৮ কেজি গাঁজাসহ এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি প্রাইভেটকারও জব্দ করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা যায়, শুক্রবার (১৮ সেপ্টেম্বর) রাত ৭টা ১৫ মিনিটের দিকে বাঞ্ছারামপুর থানা পুলিশের একটি দল থানা এলাকায় চেকপোস্ট ডিউটি পালন করছিল। এ সময় ছয়ফুল্লাকান্দি ইউনিয়নের শরিফপুর এলাকায় সন্দেহভাজন একটি প্রাইভেটকার থামিয়ে তল্লাশি চালানো হয়।
তল্লাশির একপর্যায়ে প্রাইভেটকার থেকে ২৮ কেজি গাঁজা উদ্ধার করা হয়। এ ঘটনায় গাড়িতে থাকা সামিন মিয়া (২৯) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়। পরে উদ্ধার করা গাঁজা বিধি অনুযায়ী জব্দ তালিকার মাধ্যমে জব্দ করে পুলিশ।
গ্রেপ্তার সামিন মিয়া ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলার বিষ্ণুপুর গ্রামের ফরিদ মিয়ার ছেলে।
এ ঘটনায় গ্রেপ্তার ব্যক্তির বিরুদ্ধে বাঞ্ছারামপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
Super Admin