ঢাকা | বঙ্গাব্দ

দিনাজপুর জেলার এলপিজি ডিলারদের সাথে আলোচনা সভা

  • নিউজ প্রকাশের তারিখ : Oct 5, 2026 ইং
ছবির ক্যাপশন:

মোঃ সেলিম রেজা, দিনাজপুর :  ৫ অক্টোবর ২০২৬ খ্রি. দিনাজপুর জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষ ‘কাঞ্চন-১’-এ জেলার এলপিজি ডিলারদের সাথে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উক্ত সভায় সভাপতিত্ব করেন জনাব মোঃ রফিকুল ইসলাম, জেলা প্রশাসক, দিনাজপুর মহোদয়।

আলোচনা সভায় উপস্থিত ছিলেন দিনাজপুর জেলার পুলিশ সুপার মোঃ জেদান আল মুসা, পিপিএম মহোদয়-সহ জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ এবং জেলার বিভিন্ন এলপিজি ডিলারগণ।

সভায় জেলার এলপিজি গ্যাসের সরবরাহ, মূল্য, মজুত ও সুষ্ঠু বাজার ব্যবস্থাপনা সংক্রান্ত বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়। এ সময় এলপিজি গ্যাসের নির্ধারিত মূল্য বজায় রাখা, কৃত্রিম সংকট ও অতিরিক্ত মূল্য আদায় রোধসহ ভোক্তাদের স্বার্থে সংশ্লিষ্ট সকলকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানানো হয়।

নিউজটি আপডেট করেছেন : Khobor Sarakkhon

কমেন্ট বক্স