ঢাকা | বঙ্গাব্দ

ময়মনসিংহে ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপনে প্রস্তুতি সভা

  • নিউজ প্রকাশের তারিখ : Nov 4, 2026 ইং
ময়মনসিংহে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস-২০২৬ উদযাপনের প্রস্তুতিমূলক সভায় সভাপতিত্ব করছেন জেলা প্রশাসক মো. সাইফুর রহমান। ছবির ক্যাপশন: ময়মনসিংহে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস-২০২৬ উদযাপনের প্রস্তুতিমূলক সভায় সভাপতিত্ব করছেন জেলা প্রশাসক মো. সাইফুর রহমান।

ময়মনসিংহ প্রতিনিধি:

আগামী ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস-২০২৬ যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভীর্যের সঙ্গে উদযাপনের লক্ষ্যে ময়মনসিংহে জেলা প্রশাসনের উদ্যোগে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।


বুধবার (৪ নভেম্বর) জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন ময়মনসিংহের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মো. সাইফুর রহমান।


সভায় দিবসটি সুষ্ঠু ও সুশৃঙ্খলভাবে পালনের লক্ষ্যে বিভিন্ন কর্মসূচি নির্ধারণ, সংশ্লিষ্ট দপ্তরগুলোর দায়িত্ব বণ্টন এবং সার্বিক প্রস্তুতি নিয়ে বিস্তারিত আলোচনা হয়।


সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক ঐতিহাসিক এ দিবসের তাৎপর্য তুলে ধরেন। গৃহীত কর্মসূচিগুলো সফলভাবে বাস্তবায়নে সংশ্লিষ্ট সব পক্ষকে সমন্বিতভাবে দায়িত্ব পালনের আহ্বান জানান তিনি।


সভায় জেলা পর্যায়ের বিভিন্ন সরকারি দপ্তরের শীর্ষ কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ, সুশীল সমাজের প্রতিনিধি এবং স্থানীয় গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন। উন্মুক্ত আলোচনায় বক্তারা দিবসটি সর্বস্তরের মানুষের অংশগ্রহণে অর্থবহ করে তুলতে বিভিন্ন গঠনমূলক প্রস্তাব তুলে ধরেন।


নিউজটি আপডেট করেছেন : Super Admin

কমেন্ট বক্স