ঢাকা | বঙ্গাব্দ

প্রধানমন্ত্রীর উদ্বোধনে শুরু ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ সিজন-২, ময়মনসিংহে সরাসরি সম্প্রচার

  • নিউজ প্রকাশের তারিখ : Nov 5, 2026 ইং
খুলনায় ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ সিজন-২-এর উদ্বোধনী অনুষ্ঠান ময়মনসিংহ জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে সরাসরি উপভোগ করেন কর্মকর্তারা। ছবির ক্যাপশন: খুলনায় ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ সিজন-২-এর উদ্বোধনী অনুষ্ঠান ময়মনসিংহ জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে সরাসরি উপভোগ করেন কর্মকর্তারা।

নিজস্ব প্রতিবেদক | ময়মনসিংহ

তরুণ প্রজন্মকে খেলাধুলায় উৎসাহিত করা এবং তৃণমূল পর্যায় থেকে প্রতিভাবান খেলোয়াড় খুঁজে বের করার লক্ষ্য নিয়ে দেশব্যাপী শুরু হয়েছে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ সিজন-২। বৃহস্পতিবার (৫ নভেম্বর) খুলনা জেলা স্টেডিয়ামে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে প্রতিযোগিতার উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান।


কেন্দ্রীয় উদ্বোধনী অনুষ্ঠানের সঙ্গে যুক্ত হয়ে ময়মনসিংহেও আয়োজন করা হয় বিশেষ অনুষ্ঠান। জেলা প্রশাসনের উদ্যোগে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে বড় পর্দায় খুলনার উদ্বোধনী অনুষ্ঠান সরাসরি উপভোগ করেন জেলা পর্যায়ের বিভিন্ন দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তা ও আমন্ত্রিত অতিথিরা।


অনুষ্ঠানে বক্তারা বলেন, তরুণ প্রজন্মকে মাদক ও বিপথগামিতা থেকে দূরে রেখে দেশপ্রেম, নিয়মানুবর্তিতা এবং সুস্থ জীবনধারায় গড়ে তুলতে খেলাধুলার গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। নিয়মিত ক্রীড়াচর্চা শিশু-কিশোরদের শারীরিক ও মানসিক বিকাশের পাশাপাশি শৃঙ্খলাবোধ ও দলগত চেতনা তৈরিতে সহায়ক।


তাঁরা আশা প্রকাশ করেন, ‘নতুন কুঁড়ি স্পোর্টস’-এর দ্বিতীয় আসরের মাধ্যমে দেশের প্রত্যন্ত অঞ্চলের প্রতিভাবান খেলোয়াড়রা নিজেদের দক্ষতা তুলে ধরার সুযোগ পাবে। একই সঙ্গে তৃণমূল পর্যায়ে ক্রীড়াচর্চার প্রসার ঘটবে এবং সুস্থ সমাজ গঠনের উদ্যোগ আরও গতিশীল হবে।


দেশব্যাপী এ আয়োজনের মাধ্যমে নতুন প্রজন্মের মধ্যে খেলাধুলার আগ্রহ বাড়ানো এবং ভবিষ্যতের ক্রীড়াবিদ তৈরির প্রত্যাশা করছেন সংশ্লিষ্টরা।


নিউজটি আপডেট করেছেন : Super Admin

কমেন্ট বক্স