ঢাকা | বঙ্গাব্দ

খুলনার নতুন কলোনিতে বাসা থেকে ৪৫ বছর বয়সী ব্যক্তির পচাগলা মরদেহ উদ্ধার

  • নিউজ প্রকাশের তারিখ : Nov 5, 2026 ইং
খুলনার খালিশপুরের নতুন কলোনি এলাকায় এক ব্যক্তির মরদেহ উদ্ধারের ঘটনায় তদন্ত করছে পুলিশ। ছবির ক্যাপশন: খুলনার খালিশপুরের নতুন কলোনি এলাকায় এক ব্যক্তির মরদেহ উদ্ধারের ঘটনায় তদন্ত করছে পুলিশ।

মো. আল-মাহফুজ শাওন, খুলনা:

খুলনা মহানগরীর খালিশপুর থানাধীন নতুন কলোনি এলাকার একটি বাসা থেকে মো. জাবেদ (৪৫) নামে এক ব্যক্তির পচাগলা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (৪ নভেম্বর) মরদেহ উদ্ধারের পর তাঁর পরিচয় শনাক্ত করা হয়।


জাবেদ খালিশপুর থানার এনএফ-৭৭, রোড নম্বর-২১২ এলাকার বাসিন্দা। তাঁর বাবার নাম মৃত সাব্বির এবং মায়ের নাম মৃত শাহিদা বেগম।


স্থানীয় সূত্রে জানা গেছে, জাবেদ মাছ বিক্রির ব্যবসার সঙ্গে জড়িত ছিলেন। তিনি দীর্ঘদিন ধরে অনেকটা একাকী জীবনযাপন করতেন। অতীতে মাদকাসক্তির সমস্যার কারণে তাঁকে পুনর্বাসন কেন্দ্রে পাঠানো হয়েছিল বলেও স্থানীয়রা জানিয়েছেন।


উদ্ধারের সময় তাঁর গলায় রশি পাওয়া গেছে বলে জানা গেছে। এ কারণে প্রাথমিকভাবে আত্মহত্যার সম্ভাবনা নিয়ে আলোচনা হলেও মৃত্যুর প্রকৃত কারণ এখনো নিশ্চিত হওয়া যায়নি।


পুলিশ জানিয়েছে, মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন ও তদন্তের পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। এ ঘটনায় নতুন কলোনি এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।


নিউজটি আপডেট করেছেন : Super Admin

কমেন্ট বক্স