ঢাকা | বঙ্গাব্দ

খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের ব্যবস্থাপনা কমিটির সভাপতি হলেন হুইপ রকিবুল ইসলাম বকুল

  • নিউজ প্রকাশের তারিখ : Nov 5, 2026 ইং
খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের ব্যবস্থাপনা কমিটির নবমনোনীত সভাপতি জাতীয় সংসদের হুইপ রকিবুল ইসলাম বকুল। ছবির ক্যাপশন: খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের ব্যবস্থাপনা কমিটির নবমনোনীত সভাপতি জাতীয় সংসদের হুইপ রকিবুল ইসলাম বকুল।

মো. আল-মাহফুজ শাওন, খুলনা:

খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের ব্যবস্থাপনা কমিটির সভাপতি হিসেবে মনোনীত হয়েছেন খুলনা-৩ আসনের সংসদ সদস্য ও জাতীয় সংসদের হুইপ রকিবুল ইসলাম বকুল।


তাঁকে এ দায়িত্ব দেওয়ায় হাসপাতালের সার্বিক ব্যবস্থাপনা, চিকিৎসাসেবার মানোন্নয়ন এবং রোগীদের সেবার মান আরও উন্নত হবে বলে প্রত্যাশা করছেন সংশ্লিষ্টরা।


হাসপাতালের বিভিন্ন সমস্যা চিহ্নিত ও সমাধান, স্বাস্থ্যসেবার উন্নয়ন এবং সাধারণ মানুষের জন্য মানসম্মত চিকিৎসাসেবা নিশ্চিত করার ক্ষেত্রে ব্যবস্থাপনা কমিটির ভূমিকা গুরুত্বপূর্ণ। সংশ্লিষ্টদের আশা, নতুন সভাপতির নেতৃত্বে হাসপাতালের সেবার মানোন্নয়নে কার্যকর উদ্যোগ নেওয়া হবে।


খুলনার স্বাস্থ্যসেবা খাতে হাসপাতালটির গুরুত্ব বিবেচনায় নতুন ব্যবস্থাপনা কমিটির কার্যক্রম ও উদ্যোগের দিকে তাকিয়ে রয়েছেন স্থানীয়রা।


নিউজটি আপডেট করেছেন : Super Admin

কমেন্ট বক্স