
মোঃ সেলিম রেজা, বিরল (দিনাজপুর) প্রতিনিধি।
বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল (বিএনপির স্বেচ্ছাসেবক সংগঠন) ০৫ নং বিরল ইউনিয়ন শাখার ২১ সদস্যবিশিষ্ট আহ্বায়ক কমিটির অনুমোদন দেওয়া হয়েছে।
৪ সেপ্টেম্বর ২০২৬ বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল বিরল উপজেলা শাখার আহ্বায়ক (ভারপ্রাপ্ত) আসাদুল ইসলাম ও সদস্য সচিব মুবাশ্বেরুল ইসলাম স্বাক্ষরিত অনুমোদনের মাধ্যমে এ কমিটি ঘোষণা করা হয়।
অনুমোদিত কমিটিতে মোঃ সাজ্জাদ হোসেনকে আহ্বায়ক এবং মোঃ বিপুল ইসলামকে সদস্য সচিব করা হয়েছে।
কমিটির যুগ্ম আহ্বায়করা হলেন—মোঃ আরিফুল ইসলাম, মোঃ সালাউদ্দীন আজাদ সুমন, মোঃ নাজমুল ইসলাম, মোঃ জাহিদ হাসান, মোঃ শাকিল, মোঃ জুয়েল রানা ও মোঃ আলমগীর লিমন।
সদস্যরা হলেন—মোঃ শাহিনুর ইসলাম, মোঃ আফছারুল ইসলাম, মোঃ রবিউল ইসলাম, মোঃ জিল্লুর রহমান, মোঃ রিফাত, মোঃ এনায়েতুর রহমান, মোঃ আবজারুল ইসলাম, মোঃ লাবু, মোঃ নুর জামান, মোঃ মনিরুজ্জামান, মোঃ হাফিজুর রহমান ও মোঃ মুরাদ।
নবগঠিত কমিটির নেতৃবৃন্দকে সংগঠনের কার্যক্রম আরও গতিশীল ও শক্তিশালী করার আহ্বান জানানো হয়েছে।